Showing posts with label রোমান্টিক কবিতা. Show all posts
Showing posts with label রোমান্টিক কবিতা. Show all posts
বিশ্বাসে বিশ্বাস চাই
নিঃশ্বাসে থাকো শুধু যে তুমি,
তুমি আছো সব জায়গায় সর্বক্ষণই
তোমার মাঝে আমি আছি
আমার মাঝে তুমি,
তোমার মতো করে কেউ
আমায় ভালোবাসেনি ।
তুমি আমার চন্দ্র-সূর্য অনন্তি
তুমি আমার অন্ধকার জীবনে
পূর্ণিমার জ্যোতি ।
চিন্তা ভাবনায় ধ্যান মগ্নে
তোমায় শুধু দেখি,
আমার প্রেমের দুর্গ তুমি
সেথায় থাকো বিরাজ
হয়ে বাদশাহী ।
তোমার দিল দরিয়াই
ভাসিয়ে নাও
আমার সারা জিন্দিগি ।
-ইয়াসমিন খান
পূর্ণিমা রাতে নিশি প্রহরে যখন
জানালার ফাঁকে জোস্নার আলো
আমার বিছানায় ছড়িয়ে পরে
ব্যাকুল হয়ে পরে মন
তোমাকে পেতে ।
হৃদয় চায় তোমার ভালবাসা
মরিয়া হয়ে যায় তখন
তোমার সোহাগ মাখিতে
সারা গাঁয় ।
প্রিয়তম তোমাকে চাই শুধু
তোমাকে চাই ।
-ইয়াসমিন খান
কেন ফিরে এলে
যেমন ছিলাম
ভালই ছিলাম
হয়ত তুমিও ছিলে
কি যাতনা
নিঃশ্বাসে নিরবে
দিবা-নিশি
পহর করে যাই
জানি না
আমার মত
তোমারও হচ্ছে কি তাই
হৃদয়ের উত্তেজনা
বেড়েই চলেছে
তোমার নিঃশ্বাস
যখন পরেছে
আমার গাঁয় ।