মনের দেশে উঠছে হেসে অনাদরে থাকা কিছু ঘাস মাটি গুলো সব শুকিয়ে গিয়েছিল একটু জল না পেয়ে কত মাস আজ সকালে শিশিরের বিন্দু বিন্দু জলে নতুন প্রাণ মাটি যেন পেল ফিরে অযত্নে হৃদয় কত বছর কেটে গেছে, কেটে গেছে ঘুমিয়ে । সবুজে সবুজে চারিদিক ভরে উঠেছে শান্ত হাওয়ায় দুলিয়ে পড়ছে একটি ঘাস আরেকটি ঘাসের গাঁয়ে ফুটছে আজ ফুল গুলো সব নিজের আকার ছেড়ে। সুভাস যত সব ছড়িয়ে দিবে যদিও তাদের অস্তিত্ব যায় চলে, চৈত্র যেন আজ বসন্ত হলো তুমি আসবে বলে ।
আমি একজন লেখিকা । সময় পেলে কিছু লেখার চেষ্টা করি । আশা করি আপনাদের সাথে কিছু গল্প-কবিতা শেয়ার করতে পারব । আমার কোন লেখা যদি ভাল লাগে তাহলে জানাতে ভূলবেন না । ধন্যবাদ ।