কিযে হল

/
0 Comments
কিযে হল হাসি নেই মুখে
তবুও যেন হেসে যাচ্ছে মন
সারাক্ষণ কষ্ট নেই তার পরেও
মনে হয় সব কষ্ট ঘিরে আছে
প্রজাপ্রতির মত উড়তে চাই মন
রংধনুর সমস্ত রং যেন
সাজিয়ে দেয় তার নানা রকম রঙে
পৃথিবীর সমস্ত সুর যেন
বেজে উঠে কন্ঠে
তাকে দেখতে ইচ্ছে করে
নিস্পলক চোখে অনেক কাছ থেকে
মনের আঙ্গিনায় সপ্নগুলো হাতছানি দেয়
মধুময় করে তুলে জীবনটাকে
তাকে নিয়ে অন্তরে অনুরাগ মেতে উঠে
তার আশাটা যেন
করুণাময়ের এক অমৃত দান
জীবনের সব কিছু যেন
তাকে ছাড়া লাগে বেমানান
তার জন্য সিমাহীন সাজতে ইচ্ছা করে
তার একটু স্পর্শে মাথা থেকে
পা পর্যন্ত রক্ত খেলে যায় নিরবে
এ এক অলৌকিক শান্তি
এই সুখে বাঁচতে চায়
অন্তিম হয়ে আবার
মরতে চায়ও মন 
এটাই কি প্রেমের অনুভূতি
নাকি অনুমতি প্রিয়তম ।

     -ইয়াসমিন খান


You may also like

No comments:

Powered by Blogger.