ভালবাসি তোমাকে,
তোমাকেই ভালবাসি ।
তোমাকে দেখেই
তোমার ঐ গহীন,
উৎফুল্ল সৈকতে
ভাসিয়ে দিয়েছি মন ।
সেই দিন তোমার
দুটি হাত ধরে
যে অনুভূতি পেয়েছিলাম,
সে অনুভূতি কখনো
ভূলার নয় ।


তুমিতো আমার নিরব 

ভাললাগার গল্প,
এ এক সুখের তীব্র ঝঙ্কার ।
মনের ঐ বেপরোয়া চাওয়া গুলো
হৃদয়টাকে ক্ষত করছে,
সারা বেলা ।
আর বুজি ফিরবেনা
অবুজ মন,
প্রতিক্ষিত হৃদয়ে চাই
যে মিলন,
বাঁধতে চাই ভালবাসার
বাঁধনে সবই,
ভালবাসি তোমাকে
তোমাকেই ভালবাসি।



             -ইয়াসমিন খান
ব্যাথা! এই দিয়ে শুরু হল আমার
নিত্য দিনের রক্ত-সঞ্চালন,
যে দিন জন্ম নিয়েছিলাম পৃথিবীতে
এলাম সেই দিন,
ব্যাথার তীব্র যন্ত্রনায়
মায়ের সারা দেহটা আকড়ে নিয়েছিল
।
এই ব্যাথা আনন্দ হয়ে
মায়ের মুখে হাসি ফুটেছিল
আমার নিস্পাপ মুখ দেখে,
দুচোখ ভেদ করে গড়িয়ে পড়েছিল
ব্যাথা জল হয়ে শান্তির সাগরে
।

শান্তিরই পূর্বাভাস ব্যাথার আর্বিভাব হয়ে
আসে সবার জীবনে,
ব্যাথা না থকলে সুখের অস্তিত্বটা
হয়ত বুজতাম না কেউই
।                


              -ইয়াসমিন খান
ভরের মেঘগুলো যেন নেমে আসে
আলত আলত হাওয়ায়,
কুয়াশা হয়ে চারিদিক ছেয়ে
ছুঁয়ে যায় প্রত্যেক মানুষের গাঁয় ।
বোবা এক মায়ার টানে
এটা তো প্রকৃতির অন্য রকম
আবির্ভাবের প্রকাশ হয় অনুভবে,
এর তো জন্ম আমাদের জন্য
তাই হারিয়ে যায়ও আমাদের ভিতরে ।


দুঃখ-সুখ, সুখ-দুঃখ একটা জীবনে
আত্মার নির্দেশে চলে,
এর হাজার হাজার
রঙ বেরঙেই জীবন জড়ানো
বাকি জড়িয়ে পরে,
জড়ানো হয় ।
প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্ত
প্রত্যেকটা সময়, প্রত্যেকটা 

দিন-রাত,সপ্তাহ,মাস,বছর
শুরু হয়;শেষ হয় ৩৬৫ দিন ।
৩৬৫ দিনে নতুন জীবন পায়  
প্রত্যেকটা সৃষ্টির।



            -ইয়াসমিন খান
বিশ্বাসে বিশ্বাস চাই
নিঃশ্বাসে থাকো শুধু যে তুমি,
তুমি আছো সব জায়গায় সর্বক্ষণই
তোমার মাঝে আমি আছি
আমার মাঝে তুমি,
তোমার মতো করে কেউ 
আমায় ভালোবাসেনি ।
তুমি আমার চন্দ্র-সূর্য অনন্তি
তুমি আমার অন্ধকার জীবনে
পূর্ণিমার জ্যোতি
।
চিন্তা ভাবনায় ধ্যান মগ্নে
তোমায় শুধু দেখি,
আমার প্রেমের দুর্গ তুমি
সেথায় থাকো বিরাজ
হয়ে বাদশাহী
।
তোমার দিল দরিয়াই
ভাসিয়ে নাও
আমার সারা জিন্দিগি ।
         -ইয়াসমিন খান
কিযে হল হাসি নেই মুখে
তবুও যেন হেসে যাচ্ছে মন
সারাক্ষণ কষ্ট নেই তার পরেও
মনে হয় সব কষ্ট ঘিরে আছে
প্রজাপ্রতির মত উড়তে চাই মন
রংধনুর সমস্ত রং যেন
সাজিয়ে দেয় তার নানা রকম রঙে
পৃথিবীর সমস্ত সুর যেন
বেজে উঠে কন্ঠে
তাকে দেখতে ইচ্ছে করে
নিস্পলক চোখে অনেক কাছ থেকে
মনের আঙ্গিনায় সপ্নগুলো হাতছানি দেয়
মধুময় করে তুলে জীবনটাকে
তাকে নিয়ে অন্তরে অনুরাগ মেতে উঠে
তার আশাটা যেন
করুণাময়ের এক অমৃত দান
জীবনের সব কিছু যেন
তাকে ছাড়া লাগে বেমানান
তার জন্য সিমাহীন সাজতে ইচ্ছা করে
তার একটু স্পর্শে মাথা থেকে
পা পর্যন্ত রক্ত খেলে যায় নিরবে
এ এক অলৌকিক শান্তি
এই সুখে বাঁচতে চায়
অন্তিম হয়ে আবার
মরতে চায়ও মন 
এটাই কি প্রেমের অনুভূতি
নাকি অনুমতি প্রিয়তম ।

     -ইয়াসমিন খান
পূর্ণিমা রাতে নিশি প্রহরে যখন
জানালার ফাঁকে জোস্নার আলো
আমার বিছানায় ছড়িয়ে পরে
ব্যাকুল হয়ে পরে মন
তোমাকে পেতে ।
হৃদয় চায় তোমার ভালবাসা
মরিয়া হয়ে যায় তখন
তোমার সোহাগ মাখিতে
সারা গাঁয় ।
প্রিয়তম তোমাকে চাই শুধু
তোমাকে চাই ।

        -ইয়াসমিন খান
  
কেন ফিরে এলে
যেমন ছিলাম
ভালই ছিলাম
হয়ত তুমিও ছিলে
কি যাতনা
নিঃশ্বাসে নিরবে
দিবা-নিশি
পহর করে যাই
জানি না
আমার মত
তোমারও হচ্ছে কি তাই
হৃদয়ের উত্তেজনা
বেড়েই চলেছে
তোমার নিঃশ্বাস
যখন পরেছে
আমার গাঁয় ।  

       -ইয়াসমিন খান 
তুমি কি রূপে এসেছ
আমার কাছে
দুঃখ নাকি সুখ
বেহেস্ত নাকি দোযখ
অন্ধকার নাকি আলো
জানি না
কি রুপে এসেছ
এভাবে মেশাতে
পুরে যাবে কি সব
নাকি মন ফিরে পাবে সীমানা
শুধু একটি ভাবনা
হানা দিচ্ছে মনে
তুমি কি আমার হবে
নাকি কখনও পাবো না
তোমায় জীবনে ।

         
-ইয়াসমিন খান 
তুমি আসবে বলে
মনের দেশে উঠছে হেসে
অনাদরে থাকা কিছু ঘাস
মাটি গুলো সব শুকিয়ে গিয়েছিল
একটু জল না পেয়ে কত মাস
আজ সকালে শিশিরের বিন্দু বিন্দু জলে
নতুন প্রাণ মাটি যেন পেল ফিরে
অযত্নে হৃদয় কত বছর কেটে গেছে,
কেটে গেছে ঘুমিয়ে ।
সবুজে সবুজে চারিদিক ভরে উঠেছে
শান্ত হাওয়ায় দুলিয়ে পড়ছে
একটি ঘাস আরেকটি ঘাসের গাঁয়ে
ফুটছে আজ ফুল গুলো সব
নিজের আকার ছেড়ে।
সুভাস যত সব ছড়িয়ে দিবে
যদিও তাদের অস্তিত্ব যায় চলে,
চৈত্র যেন আজ বসন্ত হলো
তুমি আসবে বলে ।
   
               
-ইয়াসমিন খান
ভাবিনী কখনও এমন হবে
তোমারই সংস্পর্শে
জীবনের যাতনা সব
মুছে যাবে এক নিমিষে
তোমারই সংস্পর্শে
জীবন ফিরে পেল
এক অন্তিম রবি
তোমার জন্য রেখেছি
আমার গচ্ছিত সবই ।

       -ইয়াসমিন খান

আমার প্রেমের বাতাস
মাখিয়ে দিলাম
তোমার গাঁয়
স্নিগ্ধ মনে ভালবেসে
হৃদয়ে তোমায়
দিলাম ঠায়
তোমার প্রেমের
শান্ত আভাস
ছড়িয়ে দাও
আমার আকাশে
আপন সুরে আপন প্রাণে
মন সাজিয়ে মন ভাসিয়ে
সোহাগটুকু দাও আমারে ।

   -ইয়াসমিন খান
প্রেমের পর প্রেম আসে
প্রেম পেয়ে
হৃদয় যায় ফেসে,
মনটা  ভেবে তাই
মুচকি হেসে
অকারনেই কারন খোঁজে
কারন বুজে
জরিয়ে ধরে
কিছু হারিয়ে
কিছু পাওয়ার লোভে ।

      _ইয়াসমিন খান 
বিশাল আকাশের নিচে
দাঁড়িয়ে আমি একা,
বাঁধ ভাঙ্গা মন তাই
দিচ্ছে উকি
আবেগে দিশে হারা, 
চাঁদ তারা আমাকে
দিচ্ছে পাহারা
।
জোনাকিরা নিচ্ছে পিছু
কানে কানে
বলছে কিছু,
তোমার প্রেমের
আমন্ত্রণের বার্তা
।
   -ইয়াসমিন খান
 


এসেছ তুমি জীবনে
নীরব নিশি প্রহরে
তোমাকে স্মরণে
মন কিছু পায় যে
কি যে মিষ্টি অনুভূতি
তোমারই সংস্পর্শে ।
তোমারই চরণে
আমারই ভূবন যে
পেতে চায় ঠাই
জীবন শেষ
না হয় যেথায় ।

    
-ইয়াসমিন খান
 স্বর্ণের ন্যায় উজ্জ্বল মাধুর্য ছড়ানো
সুদর্শনীয় কিরণ হয়ে,
পূবালী কোনে জানালার
পর্দা ভেদ করে,
তুমি প্রতি নিষ্পাপ হীন প্রভাতে
আমার গাঁ ছুয়ে যাও,
সেই সংস্পর্শে
প্রতিদিন
ফিরে পাই,
এক নতুন
জীবন
এবং বেঁচে থাকার আশা ।
    
                        - ইয়াসমিন খান
               
Powered by Blogger.