কেন ফিরে এলে
যেমন ছিলাম
ভালই ছিলাম
হয়ত তুমিও ছিলে
কি যাতনা
নিঃশ্বাসে নিরবে
দিবা-নিশি
পহর করে যাই
জানি না
আমার মত
তোমারও হচ্ছে কি তাই
হৃদয়ের উত্তেজনা
বেড়েই চলেছে
তোমার নিঃশ্বাস
যখন পরেছে
আমার গাঁয় ।  

       -ইয়াসমিন খান 
তুমি কি রূপে এসেছ
আমার কাছে
দুঃখ নাকি সুখ
বেহেস্ত নাকি দোযখ
অন্ধকার নাকি আলো
জানি না
কি রুপে এসেছ
এভাবে মেশাতে
পুরে যাবে কি সব
নাকি মন ফিরে পাবে সীমানা
শুধু একটি ভাবনা
হানা দিচ্ছে মনে
তুমি কি আমার হবে
নাকি কখনও পাবো না
তোমায় জীবনে ।

         
-ইয়াসমিন খান 
তুমি আসবে বলে
মনের দেশে উঠছে হেসে
অনাদরে থাকা কিছু ঘাস
মাটি গুলো সব শুকিয়ে গিয়েছিল
একটু জল না পেয়ে কত মাস
আজ সকালে শিশিরের বিন্দু বিন্দু জলে
নতুন প্রাণ মাটি যেন পেল ফিরে
অযত্নে হৃদয় কত বছর কেটে গেছে,
কেটে গেছে ঘুমিয়ে ।
সবুজে সবুজে চারিদিক ভরে উঠেছে
শান্ত হাওয়ায় দুলিয়ে পড়ছে
একটি ঘাস আরেকটি ঘাসের গাঁয়ে
ফুটছে আজ ফুল গুলো সব
নিজের আকার ছেড়ে।
সুভাস যত সব ছড়িয়ে দিবে
যদিও তাদের অস্তিত্ব যায় চলে,
চৈত্র যেন আজ বসন্ত হলো
তুমি আসবে বলে ।
   
               
-ইয়াসমিন খান
ভাবিনী কখনও এমন হবে
তোমারই সংস্পর্শে
জীবনের যাতনা সব
মুছে যাবে এক নিমিষে
তোমারই সংস্পর্শে
জীবন ফিরে পেল
এক অন্তিম রবি
তোমার জন্য রেখেছি
আমার গচ্ছিত সবই ।

       -ইয়াসমিন খান

আমার প্রেমের বাতাস
মাখিয়ে দিলাম
তোমার গাঁয়
স্নিগ্ধ মনে ভালবেসে
হৃদয়ে তোমায়
দিলাম ঠায়
তোমার প্রেমের
শান্ত আভাস
ছড়িয়ে দাও
আমার আকাশে
আপন সুরে আপন প্রাণে
মন সাজিয়ে মন ভাসিয়ে
সোহাগটুকু দাও আমারে ।

   -ইয়াসমিন খান
প্রেমের পর প্রেম আসে
প্রেম পেয়ে
হৃদয় যায় ফেসে,
মনটা  ভেবে তাই
মুচকি হেসে
অকারনেই কারন খোঁজে
কারন বুজে
জরিয়ে ধরে
কিছু হারিয়ে
কিছু পাওয়ার লোভে ।

      _ইয়াসমিন খান 
Powered by Blogger.