ব্যাথা! এই দিয়ে শুরু হল আমার
নিত্য দিনের রক্ত-সঞ্চালন,
যে দিন জন্ম নিয়েছিলাম পৃথিবীতে
এলাম সেই দিন,
ব্যাথার তীব্র যন্ত্রনায়
মায়ের সারা দেহটা আকড়ে নিয়েছিল ।
এই ব্যাথা আনন্দ হয়ে
মায়ের মুখে হাসি ফুটেছিল
আমার নিস্পাপ মুখ দেখে,
দুচোখ ভেদ করে গড়িয়ে পড়েছিল
ব্যাথা জল হয়ে শান্তির সাগরে ।
শান্তিরই পূর্বাভাস
ব্যাথার আর্বিভাব হয়ে
আসে সবার জীবনে,
ব্যাথা না থকলে সুখের অস্তিত্বটা
হয়ত বুজতাম না কেউই ।
আমি একজন লেখিকা । সময় পেলে কিছু লেখার চেষ্টা করি । আশা করি আপনাদের সাথে কিছু গল্প-কবিতা শেয়ার করতে পারব । আমার কোন লেখা যদি ভাল লাগে তাহলে জানাতে ভূলবেন না । ধন্যবাদ ।