ভালবাসি তোমাকে

/
0 Comments
ভালবাসি তোমাকে,
তোমাকেই ভালবাসি ।
তোমাকে দেখেই
তোমার ঐ গহীন,
উৎফুল্ল সৈকতে
ভাসিয়ে দিয়েছি মন ।
সেই দিন তোমার
দুটি হাত ধরে
যে অনুভূতি পেয়েছিলাম,
সে অনুভূতি কখনো
ভূলার নয় ।


তুমিতো আমার নিরব 

ভাললাগার গল্প,
এ এক সুখের তীব্র ঝঙ্কার ।
মনের ঐ বেপরোয়া চাওয়া গুলো
হৃদয়টাকে ক্ষত করছে,
সারা বেলা ।
আর বুজি ফিরবেনা
অবুজ মন,
প্রতিক্ষিত হৃদয়ে চাই
যে মিলন,
বাঁধতে চাই ভালবাসার
বাঁধনে সবই,
ভালবাসি তোমাকে
তোমাকেই ভালবাসি।



             -ইয়াসমিন খান


You may also like

No comments:

Powered by Blogger.